সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

আত্রাইয়ে বিষ পানে যুবকের আত্মহত্যা

নিউজ ডেস্ক১৫ মে ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে বিষ পানে যুবকের আত্মহত্যা

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বিষ পানে মোঃ জাকিরুল ইসলাম (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শাহাগোলা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত জাকিরুল ইসলাম উপজেলার শাহাগোলা গ্রামের মোঃ হেলাল উদ্দিন প্রামানিকের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজা জানান, নিহত জাকিরুল গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে তার নিজ শয়ন কক্ষে সবার অজান্তে বিষ পান করে।

পরিবারের লোকজন তার বিষ পানের খবর জানতে পারলে সাথে সাথে আত্রাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথ মধ্যে মৃত্যু বরণ করে। গতকাল সোববার লাশ উদ্ধার করে নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আত্রাই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

স/আ