সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

আত্রাইয়ে নতুন বই না পেয়ে হতাশ শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক১০ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে নতুন বই না পেয়ে হতাশ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর আত্রাইয়ে বছরের শুরুর দশদিন অতিবাহিত হলেও ভোকেশনাল শাখার শিক্ষার্থীরা নতুন বই না পেয়ে হতাশ হয়ে পড়েছে।

 

সমমানের বিদ্যালয়গুলোর সাধারণ শাখার শিক্ষার্থীরা ১ জানুয়ারী তারিখে নতুন বই পেলেও এ মাসের ১০ দিন পরও বই পায়নি ভোকেশনাল শাখার শিক্ষার্থীরা। ফলে উপজেলার প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীর শিক্ষা অর্জন অনিশ্চিত হয়ে পড়েছে।

 

জানা যায়, উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ভোকেশনাল শাখা চালু আছে। এসব প্রতিষ্ঠানের ভোকেশনাল শাখায় ৫ শতাধিক শিক্ষার্থী রয়েছে। এসব শিক্ষার্থীরা অন্যান্য বার বছরের শুরুতে বই পেলেও এবারে এখন পর্যন্ত নতুন বই না পওয়ায় হতাশ হয়ে পড়েছে।

 
আত্রাই কারিগরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছাইফুল ইসলাম রতন বলেন, অন্যান্য বার আমরা যথা সময়ে বই পেয়েছি। এবার এখন পর্যন্ত নতুন বই পাইনি। এতে করে শিক্ষার্থীদের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে।

 

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল আলম বলেন, আমার কাছে বই আসেনি। এজন্য আমি নতুন বই দিতে পারিনি। বই না এলে বই দেব কোথা থেকে।

স/অ