আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা বাড়ির লোকজনকে মারপিট করে নগদ টাকা ও স্বর্ণলংকারসহ কাসার জিনিসপত্র নিয়ে গেছে। গত সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার তিলাবদুরী গ্রামের শ্রী মদন প্রামানিকের বাড়িতে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে ১০ থেকে ১২ জনের ডাকাত দল শ্রী মদন প্রামানিকের বাড়িতে প্রবেশ করে শ্রী মদন প্রামানিক ও তার ভাই সুবির চন্দ্র প্রামানিকসহ বাড়ির লেঅকজনকে মারপিট করে ঘরে রক্ষিত নগদ টাকা ও তিন ভরি স্বর্ণালংকারসহ কাসার জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদরুদ্দোজা জানান, সংবাদ পেয়ে তিনি ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আরো বলেন বিষয়টি আমরা খুব গুরুত্বের সাথে খতিয়ে দেখছি।
স/অ











