সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

আত্রাইয়ে দিনব্যাপী ওরিয়েন্টশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২৯ মার্চ ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে দিনব্যাপী ওরিয়েন্টশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

আত্রাই প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে  অটিজম-নিউরো-ডেভেলপমেন্টাল ডিজ এ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার সকালে উপজেলার পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল একাডেমী ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজ এ্যাবিলিটিজ (ঘঅঅঘউ) শীর্ষক প্রকল্পের কার্যক্রমের অংশ হিসাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর  এই দিসব্যাপী এই ওরিয়েন্টেশনের আয়োজন করে।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই কর্মশালার বাস্তবায়ন করে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান ওই কর্মশালার উদ্বোধন করেন।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলমের সঞ্চালনে প্রধান আলোচক এইচ টিটি আই প্রশিক্ষক প্রফেসর নাছিমা খানম।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা এসি ল্যান্ড জয়া মারীয়া পেরেরা, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ডাক্তার জিল্লুর রহমান, মোঃ রুহুল আমীন প্রমূখ।

 

কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক স্তরের শিক্ষক, অটিজম শিশুদের অভিভাবক, রাজনৈতিক ব্যক্তি ও সংবাদকর্মীরা অংশ গ্রহণ করেন।

স/অ