সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
নওগাঁ

আত্রাইয়ে চোলাই মদসহ আটক ৩

নিউজ ডেস্ক১৯ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
আত্রাইয়ে চোলাই মদসহ আটক ৩

আত্রাই প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে ৮০ বোতল চোলাই মদসহ ৩ জন কে আটক করেছে আত্রাই থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ভবানীপুর বাজার সংলগ্ন মেইন রোডে সিএনজিতে তল্লাসি করে চোলাই মদসহ তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন, উপজেলার রসুলপুর গ্রামের মৃতঃ মজিবর রহমানের পূত্র সাজ্জাদ হোসেন (৩৫)। একই গ্রামের মোজাম্মেল হোসেনের পূত্র  নাসির প্রাং (৩০) ও ভবানীপুর গ্রামের মৃতঃ আফছার প্রাং এর পূত্র আব্দুল মজিদ (৩২)।

 
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার এস আই সুদসম ও এ এস আই তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ভবানীপুর বাজার সংলগ্ন মেইন রোডে সিএনজি তল্লাসি করে ৮০ বোতল চোলাই মদসহ তিন জন কে আটক করেছে।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরোদ্দোজা সিল্কসিটি নিউজকে জানান, এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাট মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে এবং তাদেরকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হবে।

স/অ