সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

আত্রাইয়ে চোলাই মদসহ আটক ১

নিউজ ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে চোলাই মদসহ আটক ১

আত্রাই প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে চোলাই মদসহ শ্রী মিলন (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ রবিবার নওগাঁ জেল হাজতে তাকে প্রেরণ করা হয়েছে।

 

আটককৃত শ্রী মিলন উপজেলার খোলাপাড়া গ্রামের মৃত. জুগল চৌধুরীর পূত্র।
আত্রাই থানা এস আই মোঃ হাইদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খোলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে শ্রী মিলন কে ১৫ লিটার চোলাই মদসহ আটক করা হয়। তিনি আরো জানান, আটককৃত মিলন এলাকায় দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলো।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজা বলেন, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী সে যেই হোক না কেন তাদের সাথে কোন আপোষ নেই। যে কোন মূল্যে আত্রাই থানাকে মাদক মুক্ত করতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে আত্রাই থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং আজ রবিবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স/অ