সদ্য প্রকাশিত
প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ
আন্তর্জাতিক

আইনিভাবে গাঁজা চাষ করতে হিমাচল বিধানসভায় প্রস্তাব পাস

Silk City৬ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
আইনিভাবে গাঁজা চাষ করতে হিমাচল বিধানসভায় প্রস্তাব পাস

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আইনিভাবেই গাঁজা চাষ হবে ভারতের হিমাচল প্রদেশে। শুক্রবার এই নিয়ে প্রস্তাব পাস হয়েছে রাজ্য বিধানসভায়। দেশটির গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, বিধানসভার কমিটি সুপারিশ করে একটি প্রতিবেদন দিয়েছিল।

তাতে চিকিৎসা ও শিল্পক্ষেত্রের প্রয়োজনে গাঁজা চাষের প্রস্তাবও দেওয়া হয়েছিল। তার পরই এই প্রস্তাব পাস করা হলো বিধানসভায়।
হিমাচলের রাজস্বমন্ত্রী জগৎ সিং নেগি ওই কমিটির শীর্ষে ছিলেন। তিনি গাঁজা চাষের সুবিধা নিয়ে বিস্তারিত জানিয়েছেন।

শাসক ও বিরোধী—উভয় দলের বিধায়করাই এতে সমর্থন জানিয়েছেন বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘হিমাচলের প্রতি জেলায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন কমিটির সদস্যরা। গাঁজা কিভাবে চিকিৎসা ও শিল্পের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে, তা নিয়েও আলোচনা হয়েছে। জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, মধ্য প্রদেশের সফল মডেল নিয়েও আলোচনা হয়েছে।

তার পরই আইনিভাবে গাঁজা চাষের প্রস্তাব দেওয়া হয়েছে।’
রাজস্বমন্ত্রী আরো জানান, গাঁজা চাষে খুব বেশি পানির প্রয়োজন হয় না। তাই নতুন করে পানি খরচের সম্ভাবনা নেই। ক্ষয়ক্ষতিও কম হয়। উৎপাদিত গাঁজা যাতে চিকিৎসা ও শিল্প ক্ষেত্র ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার না করা হয়, সেদিকেও কড়া নজর রাখবে সরকার।

মাদকাসক্তিকে কোনোভাবেই উসকে দেবে না এই গাঁজা চাষ, তা-ও স্পষ্ট করেছেন রাজ্যের মন্ত্রী।

 

সূত্র: কালের কণ্ঠ