সদ্য প্রকাশিত
প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ
আন্তর্জাতিক

অর্থ সংগ্রহে ট্রাম্পের চেয়ে এবারও এগিয়ে কমলা

Silk City৭ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
অর্থ সংগ্রহে ট্রাম্পের চেয়ে এবারও এগিয়ে কমলা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস গত আগস্ট মাসে নির্বাচনী তহবিলে ৩৬ কোটির বেশি ডলার অর্থ সংগ্রহ করেছেন। অন্যদিকে তাঁর প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সময় ১৩ কোটি ডলার অর্থ সংগ্রহ করতে পেরেছেন। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে কমলা ও ট্রাম্প জোরালো নির্বাচনী প্রচারণা চালিয়ে যাাচ্ছেন। দুই নেতাই একে অন্যের দোষ-ত্রুটি জনসমক্ষে তুলে ধরে ভোটারদের নিজ নিজ পক্ষে টানার চেষ্টা করে যাচ্ছেন।

কমলার নির্বাচনী প্রচারণা শিবির গতকাল শুক্রবার জানায়, প্রার্থী হিসেবে প্রথম প‚র্ণ মাস আগস্টেই পার করেছেন কমলা। এই মাসে প্রায় ৩০ লাখ দাতার কাছ থেকে নির্বাচনী তহবিলে ৩১ কোটির বেশি ডলার মিলেছে। মাস শেষে নির্বাচনের জন্য কমলার ৪০ কোটি ডলারের কিছু বেশি নগদ অর্থ রয়েছে। এদিকে ট্রাম্পের প্রচারণা শিবির গত বুধবার জানায়, আগস্টে তাদের নির্বাচনী তহবিলে ১৩ কোটি ডলার উঠেছে।

কমলার নির্বাচনী ম্যানেজার জুলি শাভেজ রদ্রিগেজ গতকাল বলেছেন, মাত্র অল্প সময়ের মধ্যে ভাইস প্রেসিডেন্ট হ্যারিসের প্রার্থিতা একটি ইতিহাস সৃষ্টিকারী, বিশাল এবং বৈচিত্র্যময় জোটকে উজ্জীবিত করে তুলেছে। উৎসাহ শক্তি এবং দৃঢ়তায় তিনি মন জয় করছেন। এটা অনস্বীকার্য যে, ‘প্রাণবন্ত সমর্থন আমরা পাচ্ছি তাতে আমরা নিশ্চিত করছি যে ডোনাল্ড ট্রাম্পকে একবার এবং সর্বদা পরাজিত করতে আমরা ভোটারদের সঙ্গে আমাদের এই সম্পর্ককে সচল রাখতে যথাসাধ্য চেষ্টা করব। ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটির সভাপতি জেমি হ্যারিসন বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে এবারের আগস্ট সবচেয়ে সেরা তৃণম‚ল পর্যায়ে অর্থ সংগ্রহের মাস।

কমলার তহবিল সংগ্রহ ও সমর্থন বৃদ্ধি সত্তে¡ও জরিপগুলো আভাস দিচ্ছে, ব্যাটেলগ্রাউন্ড অঙ্গরাজ্য পেনসিলভানিয়া, মিশিগান ও জর্জিয়ায় ট্রাম্পের সঙ্গে তাঁর তীব্র প্রতিযোগিতা হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী থাকাকালে চলতি বছরে প্রথম ছয় মাসে তহবিল সংগ্রহে ট্রাম্পই এগিয়ে ছিলেন। গত জুলাইয়ের মাঝামাঝি হোয়াইট হাউসের দৌড় থেকে বাইডেন সরে দাঁড়ানোয় নাটকীয়ভাবে প্রতিযোগিতা মঞ্চে কমলা উঠে আসেন। এর পর থেকে পরিস্থিতি পাল্টাচ্ছে। নির্বাচনী তহবিলে ট্রাম্পের তুলনায় বেশি অর্থ সংগ্রহ করে চলেছেন কমলা।

 

সূত্র: কালের কণ্ঠ