সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

অবৈধ প্রবাসীদের সুযোগ দেবে আমিরাত

Silk City১ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
অবৈধ প্রবাসীদের সুযোগ দেবে আমিরাত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাতে দুই মাসের সাধারণ ক্ষমায় এবার বৈধ হতে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের অবৈধ অভিবাসনপ্রত্যাশীরা। সেপ্টেম্বর ও অক্টোবর দু’মাসের সাধারণ ক্ষমায় বেশকিছু দেশের অভিবাসনপ্রত্যাশীর সঙ্গে বৈধ হওয়ার সুযোগ পাবেন বাংলাদেশিরাও।

রোববার এই খবর জানিয়েছে দ্য ইকোনোমিক টাইমস। দেশটির কর্মকর্তারা বলেছেন, মেয়াদ শেষ হওয়া রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটনসহ সব ভিসা এই সাধারণ ক্ষমতার আওতায় থাকবে।
অর্থাৎ সব অভিবাসী এই সুযোগ পাবেন।

এ ছাড়া যেসব অভিবাসীর সন্তান জন্ম হয়েছে কিন্তু কাগজপত্র করা হয়নি। তারাও বৈধ কাগজপত্র সংগ্রহ করতে পারবেন।

সাধারণ ক্ষমার আওতায় বৈধতার আবেদনকারীদের ৬ মাস মেয়াদি চাকরি সন্ধানী ভিসা দেবে আরব আমিরাত। এ সময়ে মধ্যে প্রতিষ্ঠান বা নিয়োগকর্তার মাধ্যমে বৈধতা অর্জন করতে হবে তাদের। সাধারণ ক্ষমা চলাকালে আউট পাস নিয়ে দেশে গেলে কোনো প্রকার নিষেধাজ্ঞা দেওয়া হবে না। ফের তারা দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন।

সাধারণ ক্ষমা চলাকালে সবচেয়ে বেশি প্রয়োজন হয় বৈধ পাসপোর্টের। কমপক্ষে ৭ মাস মেয়াদ দরকার হবে পাসপোর্টে নতুন ভিসা লাগাতে, তাই আবেনদকারীকে আগেই পাসপোর্টের বৈধতা নিশ্চিত করতে হবে।

 

সূত্র: যুগান্তর