নিজস্ব প্রতিবেদক, নওগাঁ
নওগাঁর মান্দা উপজেলার সতীহাটে গরু-ছাগলসহ বিভন্ন পন্যের অবৈধ অতিরিক্ত টোল আদায় বন্ধ করে দিয়েছে স্থানীয় সিপিবি’র নেতৃবৃন্দ এবং অবৈধ টোল আদায় প্রতিরোধ কমিটি। সরকার কর্তৃক নির্ধারিত হারে টোল আদায় এবং টোল আদায়ের সরকারী তালিকা টাঙ্গাতেও বাধ্য করেছে তারা।
আজ মঙ্গলবার বিকেলে স্থানীয় সিপিবি এবং প্রতিরোধ কমিটির দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে ইজারাদারগন অবশেষে সরকারী রেটে টোল আদায় শুরু করেছে।
সিপিবি নেতা সেকেন্দার আলী এবং অবৈধ অতিরিক্ত টোল আদায় প্রতিরোধ কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক হারুন-অর রশিদ, আনিছুর রহমান মোল্ল্যা, সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধূরী, রামচন্দ্র মন্ডল, আফাজ ঊদ্দিন মুনশি, মোয়াজ্জেম আলী, কাজল, মোশারফ হোসেন, আতাব আলী, সেকেন্দার আলীসহ প্রায় ৫ শতাধিক নেতৃবৃন্দ হাটের অফিস ঘর থেকে সরকারী টোলের তালিকা সম্বলিত সাইন বোর্ড নিয়ে সতীহাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন পূর্বক জন সম্মূখে টাঙ্গিয়ে দিয়ে সন্ধ্যা পর্যন্ত হাটের বিভিন্ন পয়েন্টে উপস্থিত থেকে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে টোল আদায় পর্যবেক্ষন করেন।
এতে হাটের সর্বস্তরের জনসাধারন সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে টোল দিতে পেরে আনন্দ উল্লাশ করেন।

স/অ










