নিজস্ব প্রতিবেদক:
নওগায় ১৩৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ২ ভাই কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ মঙ্গববার রাত ২টায় নওগা জেলার সদর থানাধীন বরুনকান্দী এলাকায় অতিথি ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, নওগা জেলার পত্নীতলা থানাধীন হেলেঞ্জাডাংগী এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৩৩) ও মো: ইউসুফ (২৫)।

র্যাব-৫ এর বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিত জানতে পারে ইয়াবা বেচাকেনার উ্দ্দেশ্যে কতিপয় ব্যাক্তি নওগা জেলার সদর থানাধীন বরুনকান্দী এলাকায় অতিথি ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল সেখানে অভিযান চালিয়ে ১৩৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ২ ভাইকে আটক করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ৪টি মোবাইল ও নগদ ১২ হাজার ৯০০টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসায়ের সাথে জরিত। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রীয়াধীন বলেও র্যাব জানায়।
স/অ










