নিজস্ব ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক:
তরিকুল ইসলামের স্ত্রীকে প্রায় প্রতিদিন ঘাতক মুনিরুল বিভিন্ন ভাবে জালাতন করতেন। মাঝে মধ্যে মুনিরুল তার বাড়িতে নিতের স্ত্রীর উদ্দেশ্যে বিভিন্ন চিরকুটে নানা কথা লিথে পাঠাতো এবং দেয়ালের (ব্যাড়া) সঙ্গে আটকে দিতো।
আজ বুধবার শিবগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান সিল্কিসিটিনিউজকে এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, গত এক সপ্তাহ আগে একটি কাগজে মুনিরুল নিজে লেখেন ‘১০০ টাকা হলে এই বাড়িতে ঢোকা যায়। ‘ এতে নিয়ে নিহতের সঙ্গে প্রায় কথা কাটাকাটি হয়ে তাদের। এর এক পর্যায়ে গতকাল মঙ্গলবার সংঘর্ষের রুপ নেয়।
এর আগে গতকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের কানসাটে প্রতিবেশী এক গৃহবধূকে উত্যক্ত করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা করেছে উত্যক্তকারী। দুপুরে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি শিবনারায়নপুর গ্রামের মৃত ভাদু মন্ডলের ছেলে তরিকুল ইসলাম।
এ ঘটনায় নিহতের স্ত্রী নার্গিস বাদিয়ে হয়ে ৫জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। আটককৃতরা হলেন, ঘাতক মুনিরুল ইসলাম (২৫) ও তার স্ত্রী রজিনা বেগম (২১)।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান জানিয়ে ছিলেন, শিবনারায়নপুর গ্রামের মনিরুল ইসলাম তার প্রতিবেশী তরিকুল ইসলামের স্ত্রীকে মোবাইল ফোনে প্রায়ই উত্যক্ত করতো। দুুপুরে এ ঘটনায় তাদরে কথা কাটাকাটির এক পর্যায়ে মনিরুল, তরিকুলের উপর চড়াও হয় এবং বাইল্যাট দিয়ে তার মাথায় আঘাত করলে মনিরুল গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে কানসাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স/আ









