সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
আন্তর্জাতিক

সৌদি কূটনীতিককে বেত্রাঘাতের আদেশ

নিউজ ডেস্ক৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
সৌদি কূটনীতিককে বেত্রাঘাতের আদেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যৌন নিপীড়নের দায়ে দোষী প্রমাণিত এক সৌদি কূটনীতিককে চারবার বেত্রাঘাত ও ২৬ মাসের জেল দিয়েছেন সিঙ্গাপুরের একটি আদালত।

সৌদি আরবের বেইজিং দূতাবাসে নিযুক্ত আছেন দণ্ডিত কূটনীতিক বান্দের ইয়াহিয়া এ. আলজাহারনি (৩৯)। গত বছর সিঙ্গাপুরে ছুটি কাটাতে এসে এক শিক্ষানবীশ হোটেলকর্মীকে যৌন নিপীড়ন করেন তিনি।

সিঙ্গাপুরের দৈনিক স্ট্রেইট টাইমসে শুক্রবার এ খবর প্রকাশ করা হয়েছে।  সৌদি কূটনীতিক এ. আলজাহারনি জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন।

পুরুষ অপরাধীদের বেত্রাঘাতের বিধান রয়েছে সিঙ্গাপুরে। যৌন নিপীড়ন, দাঙ্গা-হাঙ্গামা অথবা ভিসা ছাড়া ৯০ দিনের বেশি অবস্থান করলে এ ধরনের সাজা দেওয়া হয় দেশটিতে। সৌদি আরবেও সাজা হিসেবে বেত্রদণ্ড দেওয়া হয়।

সূত্র: রাইজিংবিডি