সদ্য প্রকাশিত
নওগাঁ

সাপাহারে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা

নিউজ ডেস্ক২৬ মার্চ ২০২৩২ মিনিট পড়া
সাপাহারে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা


সাপাহার প্রতিনিধি :
নওগাঁর সাপাহারে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে জাতীর জনক বঙ্গবন্ধু সহ জাতীর শ্রেষ্ঠ সন্তানদের বিনম্ব্র শ্রদ্ধা জানিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন উপলক্ষে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সূর্যোদয়ের সাথে সাথে জিরো পয়েন্ট স্বাধীনতা স্মৃতিস্তম্ভে শহীদ বেদীতে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিনম্ব্র শ্রদ্ধা জানিয়ে খাদ্যমন্ত্রী এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এর পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ শামসুল আলম শাহ চৌধুরী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে সকাল ৮টায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কোচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
এর পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা হলরুমে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান, সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লূনা,কৃষি কর্মকর্তা শাপলা খাতুন,উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মুহা: রুহুল আমিন,থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ ওমর আলী সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা/কর্মচারী,বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।