সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া (শিয়ালমারী) লোককেন্দ্র ও হুজুড়াপুর মা ফোরাম ও শিশু বিকাশ কেন্দ্র সুইডেন সাপোর্টারদয় পরিদর্শন করেছেন।
আজ রোববার সকাল ১০টায় বিডিও, বিএসডিও এবং একশান এইড বাংলাদেশের বাস্তবায়োনাধীন প্রকল্প কার্যক্রম হাঁপানিয়া (শিয়ালমারী) লোককেন্দ্র ও হুজুড়াপুর মা ফোরাম এবং শিশু বিকাশ কেন্দ্রের দিনমজুর হাবিবুর রহমানের মেয়ে স্পন্সর শিশু জলি (৬) এবং তার পরিবারের খোঁজ খবর নিতে পরিদর্শনে আসেন সুইডেন সাপোর্টার ক্যামিলা ও এ্যারিকলোকাস।

এসময় সেখোনে উপস্থিত ছিলেন, একশান এইড বাংলাদেশের স্পন্সরশীপ অফিসার নিশিতা,বিডিও প্রোগ্রাম অফিসার সামসুল হক,সহ-প্রোগ্রাম অফিসার সুদেশ চন্দ্র, স্পন্সরশীপ অফিসার দেলোয়ার হোসেন,লরেন্স প্রমূখ।
স/অ










