সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে ৬ টি ইউনিয়নে মাছচাষ পরামর্শ কেন্দ্রে বিভিন্ন মালামাল বিতরণ করা হয়েছে।
ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়) এর আওতায় ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে সাইনবোর্ড, প্লাংটন, ছাতা ও ক্যালকুলেটর বিতরন করা হয়।
এ সব মালামাল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহাদ পারভেজ বসুনীয়া।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন আইহাই ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হামিদুর রহমান, উপজেলা মৎস্য অফিসার মনিরুজ্জামান প্রমুখ।
স/শ










