সদ্য প্রকাশিত
নওগাঁ

সাপাহারে মরহুম মহবুবউজ্জামান স্মরণে সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক৪ মার্চ ২০১৮১ মিনিট পড়া
সাপাহারে মরহুম মহবুবউজ্জামান স্মরণে সভা অনুষ্ঠিত

সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলার উন্নয়নের রূপকার ও স্থপতি বাংলাদেশ সরকারের সাবেক ক্যাবিনেট সচিব মরহুম এম, মহবুবউজ্জামানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলেক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৫ টায় জিরো পয়েন্ট স্বাধীনতা মুক্তমঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন আইহাই ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজের (অব:) সহকারি অধ্যাপক ইসমত ইনামুল হক, বীরমুক্তিযোদ্ধা আলতাফুল হক আরব চৌধুরী, জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা, চৌধুরী চাঁন মোহাম্মাদ মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আ: জলিল, দিঘীর হাট কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুন নুর,মহিলা কলেজের অধ্যক্ষ আবু এরফান প্রমুখ।

শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
স/শ