সাপাহার প্রতিনিধি:
“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু হত্যা বিরোধী আলোচনা সভা মঙ্গলবার বিকেলে সদরের জিরো পয়েন্টে স্বাধীনতা মঞ্চে অনুষ্ঠিত হয়েছে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আকতার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ফাহাদ পারভেজ বসুনীয়া, ডিআইজি রাজশাহী রেঞ্জের (সিপিও) এস আই আয়নাল হক, ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মোরশেদা পারভীন, মুক্তি যোদ্ধা কমান্ডার ওমর আলী প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার সহস্রাধিক জনগন উপস্থিত ছিলেন।
স/শ










