সদ্য প্রকাশিত
নওগাঁ

সাপাহারে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
সাপাহারে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন

সাপাহার প্রতিনিধি:
“পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃ মৃত্যু রোধ করি” এই স্লোগান কে সামনে রেখে নওগাঁর সাপাহারে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বুধবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পরিবার পরিকল্পনা অফিসার আব্দুর রহমান’র সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পোরশা উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা: মুঞ্জুরুল মোরশেদ, সাপাহার উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: রুহুল আমিন, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী প্রমুখ।

এ সময় সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
স/শ