সদ্য প্রকাশিত
নওগাঁ

সাপাহারে জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা 

নিউজ ডেস্ক২৬ আগস্ট ২০২২১ মিনিট পড়া
সাপাহারে জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা 

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাপাহার মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৬ অগস্ট শুক্রবার বিকাল ৫ টায় উপজেলার সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হল রুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন।

অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী মোল্লা, সাপাহার থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) হাবিবুর রহমান, রাজশাহীর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার জালাল উদ্দিন, সাপাহার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার প্রমুখ। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের প্রেস ইমাম মাওলানা আব্দুল কাদের। এ সময় বীর মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধা সন্তানরা উপস্থিত ছিলেন।

এস/আই