সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান বাদলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুন নুর, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বেনু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, যুগ্ন সম্পাদক আব্দুর রহমান কল্লোল, যুবদলের সম্পাদক জয়নাল আবেদীন, সেচ্ছাসেবক দলের আহবায়ক, আক্কাস আলী, ছাত্রদলের সম্পাদক আবু দাউদ, জাহাঙ্গীর আলম, সায়েব, সোহেল, আকতার আবু হাসনাত প্রমুখ।
স/শ










