সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় সদর ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার এমপি’র এর নের্তৃতে একটি বর্ণাঢ্য র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালী শেষে ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভায় সদর ইউপি চেয়ারম্যান আকবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম আদালত সেবার উপর বিশেষ গুরুত্ব রেখে বক্তব্য প্রদান করেন জাতীয় সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার।

বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ফাহাদ পারভেজ বসুনীয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, জেলা পরিষদের সদস্য মন্মত সাহা, ফাহিমা বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ প্রমুখ।
অপরদিকে বেলা ১১টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস উদযাপন উপলপলক্ষে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলার ১৫ জন যুব সদস্যের মাঝে ৬ লাখ ৩০ হাজার টাকার ঋনের চেক তুলে দেন।
স/অ










