সদ্য প্রকাশিত
নওগাঁ

সাপাহারে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২৮ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
সাপাহারে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহার সদর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে রোববার দুপুরে ইউপি চেয়ারম্যান আকবর আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদের সদস্য ফাহিমা খাতুন, উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী আহসান হাবিব নয়ন, সদর ইউপি গ্রাম আদালতের সহকারী মাহবুব আলম রুবেল, ইউপি সচিব মহিদুল হক (লিপু) প্রমুখ।

এ সময় সেখানে ইউনিয়ন পরিষদের সকল সদস্য/সদস্যা ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স/শ