সদ্য প্রকাশিত
নওগাঁ

সাপাহারে এক মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

নিউজ ডেস্ক১ মার্চ ২০১৮১ মিনিট পড়া
সাপাহারে এক মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর সাপাহারে ভ্রাম্যমান কম্পিউটার ভ্যানে এক মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্ত্বরে কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার (্ইউএনও) কল্যান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু শোয়েব খান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার ও প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলা চত্ত্বরে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে।
স/শ