সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে জাকের পাটির ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ঈদে মিলাদুন্নবী উদ্যাপন উপলক্ষে র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলা জাকের পাটি ও সকল সহযোগী সংগঠনের এর উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী ও ঈদে মিলাদুন্নবী উদ্যাপন করা হয়।
জাকের পাটির সাপাহার শাখার সভাপতি আলহাজ্ব সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষিকী ও ঈদে মিলাদুন্নবী দিবসের তাৎপর্যের উপর বিশেষ গুরুত্ব রেখে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জাকের পাটির সভাপতি দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, আলাল হোসেন, পত্নীতলা উপজেলা সভাপতি নুরুল ইসলাম,নিয়ামতপুর উপজেলা সভাপতি আব্দুস সাত্তার, ছাত্র ফ্রন্ট নওগাঁ জেলার সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিকেলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী ও আলোচনা সভায় জাকের পাটির অসংখ্য সমর্থক ও আশেকান অংশগ্রহণ করেন।
স/শ










