সদ্য প্রকাশিত
ময়মনসিংহ বিয়ের জন্য চাপ ও চড় মারায় কিশোরীকে শ্বাসরোধে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা আপা, আপনি আসেন, আমরা পাহারায় আছি : এমপি আবুল কালাম সুপারি পেড়ে বাড়ি ফেরার পথে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক গাজীপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার সংস্কৃতি প্রতিমন্ত্রী ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির নীলনকশা করছে আ. লীগ রংপুরে চার খুন : ৩০ নভেম্বরের মধ্যে চার্জশিট দাখিল করবে ডিবি তথ্য কমিশনকে কার্যকর ও গতিশীল করার আহ্বান তথ্য অধিকার ফোরামের মানহানির মামলা করলেন তানজিন তিশা ১৯ ছক্কায় তাণ্ডব, বিশ্বরেকর্ডে ভাগ বসালেন আরিয়া
নওগাঁ

সাপাহারে আমচাষীদের ৪৭ লাখ টাকার ঋণের চেক প্রদান

নিউজ ডেস্ক১৪ মার্চ ২০২৩১ মিনিট পড়া
সাপাহারে আমচাষীদের ৪৭ লাখ টাকার ঋণের চেক প্রদান


সাপাহার প্রতিনিধি:
আমচাষে উদ্ভদ্ধকরণের লক্ষে বাংলার শস্যভান্ডার নামে খ্যাত আমচাষে বিপ্লব ঘটানো নওগাঁর সাপাহার, পোরশা ও পত্নীতলা’র আমচাষীগণের মাঝে ঋণের চেক প্রদান কাজের উদ্বোধন করা হয়েছে।

সোনালী ব্যাংক লি: সাপাহার, পোরশা ও পত্নীতলা শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুর ১২টায় সোনালী ব্যাংক লি: সাপাহার শাখা কার্যালয়ে মো: ওলিউজ্জামান জেনারেল ম্যানেজার প্রিন্সিপাল অফিস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমচাষীদের উদ্বুদ্ধকরণে বক্তব্য প্রদান করেন সোনালী ব্যাংক লি: জেনারেল ম্যানেজার অফিস রাজশাহীর মীর হাসান মোহা: জাহিদ।

এসময় অন্যান্যদের মধ্যেবক্তব্য প্রদান করেন আহসান রেজা এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার প্রেন্সিপাল অফিস নওগাঁ, মো: মিজানুর রহমান প্রিন্সিপাল অফিসার সাপাহার, নুর আলম প্রিন্সিপাল অফিসার পোরশা ও স্বপন হোসেন প্রিন্সিপাল অফিসার পত্নীতলা সহ আরো অনেকে।
বক্তব্য শেষে প্রধান অতিথি সাপাহার, পোরশা ও পত্নীতলা উপজেলার ৩১জন আমচাষীদের মাঝে ৮%সুদে ৪৭লক্ষ টাকা ঋণের চেক বিতরণ করেন।