প্রদীপ সাহা, সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র্যালী, আলোচনাসভা ও মানববন্ধন করা হয়েছে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে।
দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি র্যালী বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জিরোপয়েন্টে এক মানববন্ধনে মিলিত হয়।
সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসের তৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফাহাদ পারভেজ বসুনীয়া, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ আলী, উপজেলা কৃষি অফিসার এ এফ এম গোলাম ফারুক হোসেন, আরডিএ অফিসার সোলাইমান আলী, সমাজ সেবা অফিসার মো: রেজওয়ান হোসেন, বণিক সমিতির সভাপতি মতিউর রহমান মতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক অধির চৌধুরী, আব্দুল খালেক, সাংবাদিক তছলিম উদ্দীন প্রমুখ বক্তব্য প্রদান করেন।

স/আ










