সদ্য প্রকাশিত
চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী বসুমতি বাসে আগুন ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত মিথিলা নয়, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা ক্রিকেটের ভিত শক্ত করতে বিসিবির নতুন উদ্যোগ
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জের শ্যামপুর হাজী মমতাজ ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ

নিউজ ডেস্ক২৭ মার্চ ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জের শ্যামপুর হাজী মমতাজ ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর হাজী মমতাজ মিঞা ডিগ্রি মহাবিদ্যালয়ে ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গনে গর্ভনিং বডির সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী।

 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ, শ্যামপুর ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম, উজিরপুর ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন, বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের, যুবলীগ নেতা ফারুক হোসেনসহ বিভিন্নস্তরের দলীয় নেতাকর্মীরা।

 

প্রধান অতিথির বক্তব্যে এমপি গোলাম রাব্বানী শিক্ষার্থীদের সু-নাগরিক হিসাবে গড়ে তোলার আহবান জানান এবং কলেজের উন্নয়নে আর্থিক অনুদান ঘোষণা করেন।

 

পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন যুবলীগ নেতা আতিকুল ইসলাম ডিউক চৌধুরী। এরআগে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়।

স/অ