সদ্য প্রকাশিত
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী বসুমতি বাসে আগুন ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ
শিক্ষা

ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক২৩ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া
ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের বাড়িতে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত। সোমবার (২৩ নভেম্বর) ভোররাতে ময়মনসিংহের গফরগাঁওয়ে তার গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি এক ফেসবুক পোস্টের মাধ্যমে দাবি করেছেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আজ ভোররাতে ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ ভাইয়ের ময়মনসিংহের গফরগাঁও এর বাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ লীগ। ভিতরে মিনহাজ ভাইয়ের বাবা-মা বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন। আল্লাহ রহম করেছেন তা না হলে বড়সড় অঘটন ঘটত।

 

তিনি আরো লেখেন, ‘এই অগ্নিসন্ত্রাস নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই অগ্নিসন্ত্রাসের দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না।’

এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সকালে আব্দুল্লাহ আল মিনহাজের বাড়ির দেওয়ালে কে বা কাহারা আগুন দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয় আভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, এর আগে গতকাল রবিবার ডাকসুর ভিপি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্টল বোমা ও আগুন দেয় দুর্বৃত্তরা।