সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জের মনাকষা প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের উদ্বোধন

নিউজ ডেস্ক১১ জুলাই ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জের মনাকষা প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
“স্বাস্থ্য শিক্ষা বিনোদন, মিড ডে মিলের আন্দোলন”-এই শ্লোগানে শিবগঞ্জ উপজেলার মনাকষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণের মধ্য দিয়ে মিড ডে মিল কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: শফিকুল ইসলাম।

এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা সরকার রিয়াজুল ইসলাম, মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাত হোসেন, প্রধান শিক্ষিকা সেলিমা বেগমসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন। অপরদিকে দূর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, ধারাবাহিকভাবে উপজেলার সকল প্রাথমিক স্কুলে মিড ডে মিল কার্যক্রম শুরু করার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
স/অ