সদ্য প্রকাশিত
মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী বসুমতি বাসে আগুন ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত মিথিলা নয়, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জের কানসাট ইউপি নির্বাচনে দু’জনের মনোনয়নপত্র প্রত্যাহার

নিউজ ডেস্ক২৮ মার্চ ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জের কানসাট ইউপি নির্বাচনে দু’জনের মনোনয়নপত্র প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল মঙ্গলবার। উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী রবিউল আওয়াল।

 

সাধারণ সদস্য পদে ৯নং ওয়ার্ডের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন মোস্তাফিজুর জেম বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা কায়ছার মোহাম্মদ জানান।

 

তিনি আরও জানান, মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন এবং সাধারণ সদস্য পদে ৩৭ জন নির্বাচনের অংশ গ্রহণ করবেন।

 

বুধবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। ভোট গ্রহণ আগামী ১৬ এপ্রিল রোববার। এ নির্বাচনে ২৮ হাজার ৬৯ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৩০২ জন এবং মহিলা ভোটার ১৩ হাজার ৭৬৭ জন। ভোটারগণ ১০টি কেন্দ্রে তাদের মূল্যবার ভোটাধিকার প্রয়োগ করবেন।

স/আর