সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ: প্রতিকার চেয়ে জাসদের সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক১৪ জুলাই ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ: প্রতিকার চেয়ে জাসদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গত তিনদিন ধরে পিডিবির বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে জাসদ (আম্বিয়া প্রধান) উপজেলা শাখা।

আজ শুক্রবার বিকেলে শিবগঞ্জ ডাকবাংলো চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জাসদ শাখার সভাপতি আজিজুর রহমান আজিজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাসদ শাখার সদস্য মুকুল ইসলাম মৈদুল, সদস্য আকতার হামিদুজ্জামান বাদশা, সদস্য জাহাঙ্গীর আলম।

লিখিত বক্তব্যে শিবগঞ্জ আবাসিক প্রকৌশলী আজমল হকের বিভিন্ন অনিয়ম দূর্নীতির কথা তুলে ধরেন। সেইসাথে আবাসিক প্রকৌশলী আজমুল হকের অবসারণের দাবি জানান। এছাড়া দ্রুত বিদ্যুৎ সরবরাহের জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

স/অ