নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. শাহজাহান মিঞার বাসভবন প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. শাহজাহান মিঞা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম টিপু, জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব মবিনুর রহমান মিঞা, পৌর বিএনপির সভাপতি সফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি ওবাইদুল পাঠান, সাধারণ সম্পাদক তবিউল ইসলাম তারিক প্রমূখ। এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. শাহজাহান মিঞা তাঁর বক্তব্যে বলেন, শেখ হাসিনার অধীনে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে না। আন্দোলন করে বর্তমান শেখ হাসিনা সরকারকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে। সকল বিরোধীদলের দাবি- নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। আগামী নির্বাচন হবে নিরপেক্ষ ও সহায়ক সরকারের অধীনে। সেই সরকার নির্বাচনের সময় নির্বাচন কমিশনকে সহায়তা করবে। উপজেলার বিএনপির সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য একযোগে কাজ করতে হবে।
এর আগে সদস্যদের মাঝে সদস্য সংগ্রহের ফরম বিতরণ করা হয়। জানাগেছে, উপজেলা ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ৩০০ জন করে নতুন সদস্য সংগ্রহ করা হবে। এ কার্যক্রম আগামী পহেলা সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
স/অ









