নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কলাবাড়ি নামক এলাকা থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ জঞ্জালী (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি উপজেলার সোনামসজিদ সালামপুর গ্রামের মো মঞ্জুর আলীর ছেলে।
শিবগঞ্জ থানার এসআই শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দুইটার সময় একদল পুলিশ কলাবাড়ি এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ জঞ্জালীকে আটক করা হয়। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স/আ









