নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
শিবগঞ্জে পানিতে ডুবে ৪ বছরের এক প্রতিবন্ধী শিশুর মৃত্য হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজলার মনাকষা ইউনিয়নের খড়িয়াল গ্রামে।
স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে খড়িয়াল গ্রামের আলাউদ্দিনের প্রতিবন্ধী মেয়ে আসমা খাতুন (৪) বাড়ির পিছনে একটি ডোবায় ডুবে যায়। বিকাল ৫টার দিকে তার মা শিল্পী বেগমমেয়েকে ওই ডোবায় দেখতে পেয়ে চিৎকার করে উঠে।
ঘটনাটি জানাজানি হলে এলাকার লোকজন আসমার মৃতদেহ উদ্ধার করে।
স/শ










