সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জ থানার ওসি তদন্তের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

নিউজ ডেস্ক১৫ জুলাই ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জ থানার ওসি তদন্তের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মুনসী আবু কুদ্দুস এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করে নাশকতার মামলার ভয় দেখিয়ে ২৫ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।

জানাগেছে, শুক্রবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার গঙ্গারামপুর এলাকার মৃত আয়েশ উদ্দিনের ছেলে ইদ্রিশ আলী (৩৯) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ওসি (তদন্ত) মুনসী আবু কুদ্দুস। এসময় থানার নথিপত্র থেকে জানা যায়, চলতি বছরের মামলা নং- ০১ তারিখ ০২-০৫-১৭ বিস্ফোরকদ্রব্য আইনের শুধুমাত্র একটি মামলার ৫নং এজাহারভূক্ত আসামি।

নির্ভরযোগ্য সূত্র জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি পরিবার সদস্য থানায় আসামিকে দেখতে আসলে ইদ্রিশকে নাশকতার ৫টি মামলার ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের কাছে প্রথমে ৫০ হাজার টাকা সঙ্গে নিয়ে তার অফিস কক্ষে আসতে বলে। রাতেই একই এলাকার আস্তু মেম্বারের ভাতিজা আটবিঘি গ্রামের ভদুর ছেলে সাদিকুলের মাধ্যমে ৫শ’ টাকার নোট ২৫ হাজার টাকা ঘুষ নেয় ওসি (তদন্ত) মুনসী আবু কুদ্দুস।

এ ব্যাপারে জানতে চাইলে শিবগঞ্জ ওসি (তদন্ত) মুনসী আবু কুদ্দুসের মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি বিষয়টি অস্বীকার করেন।

 

স/আ