সদ্য প্রকাশিত
নওগাঁ

রাণীনগরে ৫দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

নিউজ ডেস্ক২৩ নভেম্বর ২০১৭১ মিনিট পড়া
রাণীনগরে ৫দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে ন্যাশনাল এগ্রিক্যালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) ডিএই প্রকল্পের আওতায় ৫দিন ব্যাপী সিআইজি (কমন ইন্টারেস্ট গ্রুপ) কৃষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম গোলাম সারওয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কর্মশালার উদ্বোধন করেন নওগাঁর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক।

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবুজ কুমার সাহা প্রমুখ।

কৃষি মন্ত্রণালয়ের কমন ইন্টারেস্ট গ্রুপের আওতায় উপজেলার ১৫০জন কৃষক-কৃষানীকে উৎপাদনশীলতা বৃদ্ধি প্রযুক্তি, জৈবিক উপায়ে ফসল উৎপাদন ব্যবস্থাপনা, সিআইজি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ের উপড় প্রশিক্ষণ প্রদান করা হবে। পর্যায়ক্রমিক ভাবে ৩০জন কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে ৫দিন এই প্রশিক্ষণ প্রদান করা হবে।
স/শ