সদ্য প্রকাশিত
নওগাঁ

রাণীনগরে সোনালী ‘এজেন্ট ব্যাংকিং’ আউটলেট উদ্বোধন

নিউজ ডেস্ক১৩ ফেব্রুয়ারি ২০২৩১ মিনিট পড়া
রাণীনগরে সোনালী ‘এজেন্ট ব্যাংকিং’ আউটলেট উদ্বোধন

রাণীনগর প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে সোনালী ব্যাংক লিমিটেডের “এজেন্ট ব্যাংকিং” আউটলেট এর উদ্বোধন করা হয়েছে। সোনালী ব্যাংক রাণীনগর শাখার সার্বিক তত্ত্বাবধানে সোমবার সকালে উপজেলার রাতোয়াল বাজারে এ এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়।

রাণীনগর সোনালী ব্যাংক শাখার ম্যানেজার এবিএম আব্দুল হাকীমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করেন সোনালী ব্যাংক লিমিটেডের নওগাঁর ডেপুটি জেনারেল ম্যানেজার মো: ওলিউজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন, কালীগ্রাম ইউপি চেয়ারম্যন আব্দুল ওহাব চাঁন, বড়গাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন প্রমূখ। এছাড়া সোনালী ব্যাংক লিমিটেডের রাতোয়াল বাজার আউটলেটের ম্যানেজার ও এজেন্ট মো: কোরবান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।