সদ্য প্রকাশিত
নওগাঁ

রাণীনগরে মহিলাদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক৩০ নভেম্বর ২০১৭১ মিনিট পড়া
রাণীনগরে মহিলাদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয়তাবাদী দলের মহিলা বিষয়ক সম্পাদিকা ছনিয়া ইসলামের সভাপতিত্বে ও সম্পাদক তাহমিনা আক্তার রুহির সঞ্চালয়নায় উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আত্রাই-রাণীনগর উপজেলার বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা মো: আনোয়ার হোসেন বুলু।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি এসএম আল ফারুক জেমস, সিনিয়র সহ-সভাপতি কাজী রবিউল ইসলাম, যুগ্ন সম্পাদক প্রভাষক জাকির হোসেন, রোকুজ্জামান খান রুকু, মেজবাউল হক লিটন, এইচ এম নয়ন খাঁন লুলু, নওগাঁ সদর থানা যুব দলের সভাপতি সরদার সাইফুল ইসলাম সাজু, জেলা যুবদলের সদস্য রেদারুল ইসলাম, উপজেলা যুব দলের সভাপতি এমদাদুল ইসলাম, সম্পাদক মোজাক্কির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ মাহমুদ সোহেল, মহিলা নেত্রী রোকেয়া সুলতানা ফেন্সি, ফাহিমা আক্তার, মোছা: মমতাজ আক্তার, উপজেলার ৮টি ইউনিয়নের সকল পর্যায়ের মহিলা নেত্রী ও বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
স/শ