সদ্য প্রকাশিত
নওগাঁ

রাণীনগরে মনসা দেবীর প্রতিমা ভাঙচুর

নিউজ ডেস্ক২৫ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
রাণীনগরে মনসা দেবীর প্রতিমা ভাঙচুর

রাণীনগর প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে মন্দিরে থাকা মনসা দেবীর প্রতিমা ভাঙচুর করে রাস্তার পাশে খাদে ফেলে দিয়েছে দুর্বত্তরা। রবিবার রাতের কোনো এক সময় উপজেলার বড়গাছা ইউনিয়নের খাসগড় গ্রামের এ ঘটনাটি ঘটেছে। সোমবার সকালে গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন বিষয়টি দেখে থানা পুলিশে সংবাদ দেয়।

মন্দির কমিটির সভাপতি হারান চন্দ্র মন্ডল বলেন, প্রায় ১৫ থেকে ১৬ বছর গ্রামের হিন্দু সমপ্রদায়ের লোকজন মন্দিরে থাকা মনসা দেবীর পূজা করে আসছিলেন। প্রতি বছর পূজা শেষে প্রতীমা মন্দিরে রেখে দেয়া হয়। রাতের কোনো এক সময় মনসা দেবীর প্রতিমা ঘটনাটি ঘটিয়েছে দূর্বত্তরা। সকালে লোকজন রাস্তার পাশে মনসা দেবীর মাথা, হাতসহ বিভিন্ন অংশ ভাংচুরের দেখে থানা পুলিশে সংবাদ দেয়। তিনি এর সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

স/অ