রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলার ৫নং বড়গাছা ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের আয়োজনে বড়গাছা ইউনিয়নের ভাটকৈ বাজারে এ কমিটি গঠন করা হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফ মাহমুদ সোহেল এর সভাপতিত্বে ৫নং বড়গাছা ইউনিয়ন ছাত্রদলের এসএম শফিককে আহ্বায়ক ও মো: রবিউল ইসলামকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট একটি আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মেজবাউল হক লিটন, এইচএম নয়ন খাঁন লুলু, উপজেলা যুবদলের সহ-সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোজাক্কির হোসেন, উপজেলা বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক মতিউর রহমান উজ্জল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান রাজু, নাসির উদ্দিন টনি, আজাদুল হক আজাদ, আসিক মাহমুদ, আল আমিন, বড়গাছা ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজাবুল ইসলাম, সহ-সভাপতি মো: আব্দুস ছাত্তারসহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
স/অ










