সদ্য প্রকাশিত
নওগাঁ

রাণীনগরে সড়ক দুর্ঘটনায় গৃহবধুর মৃত্যু, ট্রাক্টরে আগুন

নিউজ ডেস্ক১ ফেব্রুয়ারি ২০১৮১ মিনিট পড়া
রাণীনগরে সড়ক দুর্ঘটনায় গৃহবধুর মৃত্যু, ট্রাক্টরে আগুন

রাণীনগর প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে ট্রাক্টর চাপায় ফেরদৌসি বিবি (৩০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোনা ইউনিয়নের রাণীনগর-আত্রাই মহাসড়কের দূর্গাপুর মোড় নামক স্থানে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে।

নিহত ফেরদৌসি আত্রাই উপজেলার আমরুল জাতোপাড়া গ্রামের মো: মিঠন আলীর স্ত্রী। এ ঘটনায় স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে ট্রাক্টরে আগুন ধরে দেয়।

জানা গেছে, এদিন সন্ধ্যায় মটরসাইকেল যোগে ফেরদৌসি ও তার স্বামী নওগাঁ থেকে নিজ বাড়ি আত্রাই উপজেলার আমরুল জাতোপাড়া গ্রামে ফিরছিলেন। এসময় রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের দুর্গাপুর মোড় নামক স্থানে এলে পেছন থেকে একটি ট্রাক্টর তাদের মটরসাইকেরকে ধাক্কা দিলে গৃহবধূ ফেরদৌসি বিবি রাস্তায় পড়ে গেলে ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গৃহবধূ ফেরদৌসী বিবির মর্মান্তিক মৃত্যু হয়। অপরদিকে ফেরদৌসির স্বামী মিঠন মটরসাইকেল থেকে রাস্তার নিচে পড়ে যাওয়াই প্রাণে বেঁচে যান।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স/অ