সদ্য প্রকাশিত
নওগাঁ

রাণীনগরে কবুতরের টং ঘরের চাপা পড়ে মোয়াজ্জিম নিহত

নিউজ ডেস্ক২ অক্টোবর ২০২২১ মিনিট পড়া
রাণীনগরে কবুতরের টং ঘরের চাপা পড়ে মোয়াজ্জিম নিহত

রাণীনগর প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে কবুতরের টং ঘর ঘাড়ে করে বাড়িতে নিয়ে যাওয়ার সময় টং ঘরের চাপায় আনোয়ার সরদার (৬০) নামে এক মসজিদের মোয়াজ্জিম নিহত হয়েছেন। রবিবার দুপুরে উপজেলার আতাইকুলা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত আনোয়ার সরদার ওই গ্রামের মৃত কছিম উদ্দীন সরদারের ছেলে। তিনি আতাইকুলা দক্ষিণপাড়া মসজিদের মোয়াজ্জিম ছিলেন।

নিহতের ছেলে মিলন সরদার জানান, রবিবার দুপুর আনুমানিক আড়াই টার দিকে আমার বাবা আনোয়ার সরদার সহ ৪ জন ব্যক্তি বাড়ি পাশ থেকে বড় একটি কবুতরের টং ঘর ঘাড়ে করে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছিল। এমতাবস্থায় আমার বাবা পা পিছলে মাটিতে পড়ে গেলে কবুতরের টং ঘর বাবার বুকে পড়ে চাপা লেগে গুরুত্বর আহত হন। এ সময় স্থানীয়রাসহ পরিবারের লোকজন বাবাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার বাবা আনোয়ারকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

জি/আর