সদ্য প্রকাশিত
নওগাঁ

রাণীনগরে ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১৬ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
রাণীনগরে ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

রাণীনগর সংবাদদাতা:

নওগাঁর রাণীনগর উপজেলার ২নং কাশিমপুর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুবড়াতলী বাজারের মাঠে কাশিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: সাগর হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: আল এমরান মোল্লার সঞ্চালনায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

উদ্ধোধক হিসেবে সম্মেলনটির শুভ উদ্বোধন করেন, উপজেলা ছাত্রলীগের সাভাপতি মো: রোকুনুজ্জামান মোহন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মো: সোহেব খন্দকার।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আব্দুল বারী মোল্লা, যুগ্ম-সম্পাদক মো: রেজাউল ইসলাম, সাধারন সম্পাদক মো: মফিজ উদ্দিন প্রাং, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: আক্তারুজ্জামান উজ্জল, সাধারন সম্পাদক মো: ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: নয়ন সরদার. কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আলমগীর হোসেন, সাধারন সম্পাদক মো: আব্দুল মান্নান বীর মুক্তিযোদ্ধা মো: চয়েন ইসলামসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

সম্মেলন শেষে মো: রুহুল আমিনকে সভাপতি ও মো: ইমরান হোসেনকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।

স/অ