রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বে-সরকারি সংস্থা আশা’র স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সারা দেশের সকল উপজেলার ন্যায় শনিবার সকালে রাণীনগরের সকল ব্রাঞ্চে হৃদযন্ত্রের সুরক্ষা ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে আমাদের করনীয় ও বর্জনীয় বিষয়ে স্বাস্থ্য সচেতনতা মূলক আলোচনা করা হয়।
এদিন সকালে আশা’র রাণীনগর অঞ্চলের বাহাদুরপুর গ্রামের বলাকা মহিলা সমিতির সদস্য ও তার আশপাশের মহিলাদের মাঝে আলোচনা করেন আশা’র রাণীনগর অঞ্চলের সি.আর.এম.আব্দুল কাদের। এছাড়াও আলোচনা করেন আশা’র রাণীনগর ১নং ব্রাঞ্চের ম্যানেজার মোছা: লায়লা আক্তার, ২নং ব্রাঞ্চ ম্যানেজার আব্দুস সামাদ, সিনিয়র লোন অফিসার ফরিদুল ইসলাম প্রমুখ।

এসময় দলের সদস্য ও আশেপাশের শতাধিক মহিলা উপস্থিত ছিলেন।
স/শ










