সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
খেলা

রাজশাহীতে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের এন্ট্রি ফি আহবান

নিউজ ডেস্ক১০ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের এন্ট্রি ফি আহবান

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে অংশ গ্রহনে আগ্রহী প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর কাছ থেকে এন্ট্রি ফি আহবান করা হয়েছে।

 

আগামী ৩০ ডিসেম্বর টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার রাতে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাহী কমিটির এক সভায় এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

সিদ্ধান্ত অনুযায়ি, রাজশাহীতে কর্মরত সাংবাদিক, ফটো সাংবাদিক/ ক্যামেরাপরসনরা এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে। রাজশাহী মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে।

 

রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র, রেডিও স্টেশন, সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নামে টুর্নামেন্টে অংশ নেয়া যাবে। টুর্নামেন্টের এন্ট্রি ফি ধরা হয়েছে ১০০০/- (এক হাজার টাকা)। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব হাবিবুর রহমান পাপ্পুর নিকট আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এন্ট্রি ফি জমা দেয়া যাবে।

 

স/আর