সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

রহনপুরে প্রবীন আওয়ামী লীগ নেতা হারুন পাঠানের ইন্তেকাল 

নিউজ ডেস্ক৩০ আগস্ট ২০২৩১ মিনিট পড়া
রহনপুরে প্রবীন আওয়ামী লীগ নেতা হারুন পাঠানের ইন্তেকাল 

গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হারুনুর  রশিদ পাঠান (১০২) মঙ্গলবার রাতে তার নিজ বাসভবন রহনপুর পৌর এলাকার শেখপাড়ায় ইন্তেকাল করেছেন।
রহনপুর বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বুধবার দুপুরে তার নামাজে জানাযা শেষে খোয়াড় মোড় কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। এতে অংশ নেন এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান, সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খানসহ সর্বস্তরের জনসাধারন।