সদ্য প্রকাশিত
মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী বসুমতি বাসে আগুন ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত মিথিলা নয়, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা
চাঁপাইনবাবগঞ্জ

রহনপুর পৌর এলাকার একাংশে ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখলো নেসকো 

নিউজ ডেস্ক২০ এপ্রিল ২০২৪১ মিনিট পড়া
রহনপুর পৌর এলাকার একাংশে ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখলো নেসকো 
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলায় নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানী লি :(নেসকো) টানা ৬ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধের ১ম দিনে শনিবার রহনপুর পৌর এলাকার একাংশে ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে নেসকো।
গাছপালা কাটার খোঁড়া অজুহাতে সারাদেশে  হিট অ্যালর্ট জারির মধ্যে শনিবার সকাল ৮ থেকে বিকেল ৫ টা পর্যন্ত রহনপুর পৌর এলাকার প্রায় ১০টি মহল্লায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে  তারা।আগামীকাল রোববার একই সময়ে পৌর এলাকার অপর অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে বুধবার জারি করা নোটিশে উল্লেখ করা হয়েছে।
এদিকে, শনিবার দিনভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় জনসাধারণকে চরম দূর্ভোগ পোহাতে হয়েছে। শনিবার পৌর শহর রহনপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।  বিশেষ করে হাসপাতালে ভর্তি রোগীদের দূর্ভোগ পোহাতে হয়েছে বেশি।
এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের আবাসিক চিকিৎসক ইসমাইল হোসেন লিংকন জানান, টানা ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হয়েছে।
হাসপাতালে জেনারেটর ব্যবস্থা না থাকায় বিদ্যুৎ বিহীন অবস্থায় রোগীদের চিকিৎসা দিতে গিয়ে জরুরি বিভাগের একজন চিকিৎসক অসুস্থ হয়ে পড়েন বলে তিনি জানান। এছাড়া, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা পৌর এলাকায় অবস্থিত গভীর নলকূপের মাধ্যমে বোরোধান ক্ষেতে সেচকাজ ব্যাহত হয় বলে জানান কৃষকরা।