সদ্য প্রকাশিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
খেলা

ম্যানসিটিকে বড় লজ্জা দিল লিস্টার

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
ম্যানসিটিকে বড় লজ্জা দিল লিস্টার

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের সবচেয়ে বড় অঘটন ঘটল শনিবার। ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিয়েছে লিস্টার সিটি। জেমি ভার্ডির হ্যাটট্রিকে গত মৌসুমের ফর্মই যেন ফিরে পেল বর্তমান চ্যাম্পিয়নরা।

ইংল্যান্ডের শীর্ষ প্রতিযোগিতায় লিস্টারের আগের জয়টি ছিল অক্টোবরের শেষদিকে, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। এরপর তারা পাঁচ ম্যাচ খেলে তিনটিতে হারের লজ্জা পেয়েছিল, বাকি দুটি হয় ড্র। অন্যদিকে মৌসুমের মাত্র একটি ম্যাচ হেরে স্বাভাবিকভাবে এগিয়ে ছিল সিটিজেনরা। কিন্তু কিং পাওয়ার স্টেডিয়ামে শনিবার ছন্নছাড়া পেপ গার্দিওলার শিষ্যরা। মাত্র ২০ মিনিটের ব্যবধানে তিন গোল হজম করে তারা। শেষ বাঁশি বাজলে তারা ছিল ৪-২ গোলে পিছিয়ে, যেখানে জয়ী দল লিস্টার।

ম্যাচটি ছিল ভার্ডির একার। মাত্র তৃতীয় মিনিটে গোলমুখ খোলেন তিনি। দুই মিনিট পর এন্ডি কিংয়ের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। দলের তৃতীয় গোলটি করেন ভার্ডি। ২০ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় লিস্টার। ম্যাচের ১২ মিনিট বাকি থাকতে ভার্ডির হ্যাটট্রিকে ম্যানসিটির জালে এক হালি গোল পূর্ণ করে লিস্টার। আলেক্সান্দার কোলারোভ ফ্রি কিক থেকে ও নোলিতো ইনজুরি সময়ে গোল করে ম্যানসিটিকে ফেরানোর আশা জাগান। কিন্তু গার্দিওলার দলের জন্য গোলগুলো এসেছে বড্ড দেরিতে।

১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে চারেই থাকল ম্যানচেস্টার সিটি। আর মৌসুমের চতুর্থ জয়ে দুই ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠে এলো লিস্টার।

সূত্র: বাংলা ট্রিবিউন