সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজনীতি

মেয়র বুলবুল ও আরিফুল হককে বরখাস্তে রাজনৈতিক উদ্দেশ্য নেই: আ.লীগ

নিউজ ডেস্ক২ এপ্রিল ২০১৭২ মিনিট পড়া
মেয়র বুলবুল ও আরিফুল হককে বরখাস্তে রাজনৈতিক উদ্দেশ্য নেই: আ.লীগ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজশাহী সিটি করপোরেশন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও সিলেটের সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরীকে বরখাস্তের বিষয়ে রাজনৈতিক কোনও উদ্দেশ্য নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের নীতি-নির্ধারণী  পর্যায়ের নেতারা। তারা জানিয়েছেন, ফৌজদারী কার্যবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট  অভিযোগ রয়েছে। আদালত তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ আমলে নিয়েছে। সুতরাং জনপ্রতিনিধি হিসাবে তাদের থাকার এখতিয়ার না থাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে তাদের বরখাস্ত করেছে। এতে রাজনৈতিক কোনও উদ্দেশ্য নাই।

 

এ বিষয়ে জানতে চাইলে  আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘এই বিষয়ে রাজনৈতিক কোনও বক্তব্য নেই আমাদের। কারণ এখানে আইনি বিষয়াদি রয়েছে।’ তিনি বলেন, ‘শুধু এইটুকু বলতে পারি এখানে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নাই।’

 

একই বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ। তিনি বলেন, এটা একেবারেই আইনী বিষয়। এখানে রাজনৈতিক কোন উদ্দেশ্য নেই। আর সব বিষয়কে রাজনীতিকীকরণ ঠিকও নয়।

 

এর আগে স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জনিয়ার মোশাররফ হোসেন সংসদে বলেন, ‘রাজনৈতিক কারণে কোনও জনপ্রতিনিধিকে বরখাস্ত করা হয় না। স্থানীয় সরকার পরিষদের আইনে রয়েছে কোনও জনপ্রতিনিধির নামে ফৌজদারি মামলায় চার্জশিট হলে সাময়িকভাবে বহিষ্কার হবে। তিনি বলেন, চার্জশিট থেকে নাম প্রত্যাহার হলে আপনা আপনি স্বপদে বহাল হবেন। আবার সাজাপ্রাপ্ত হলে স্থায়ীভাবে বহিস্কার হবেন।

সূত্র: বাংলা ট্রিবিউন